হরমুজ প্রণালিতে টোল নয় নিরাপদ যাতায়াত মাশুল দিতে হবে: ইরান

হরমুজ প্রণালি ছবি: এএফপি
ইরান ও ওমান যৌথভাবে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য একটি নতুন রূপরেখা ও সেবা মাশুল চালুর পরিকল্পনা করছে। ইরানের দাবি, এটি কোনো 'টোল' নয়, বরং নিরাপদ যাতায়াত নিশ্চিত, নজরদারি এবং পরিবেশগত প্রভাব মোকাবিলার জন্য এই মাশুল নেওয়া হবে।
বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি জানিয়েছেন, চীনসহ যেসব ‘বন্ধুত্বপূর্ণ’ দেশ কঠিন সময়ে ইরানের পাশে দাঁড়িয়েছিল, তারা এই ফি ব্যবস্থায় বিশেষ ছাড় বা সুবিধা পাবে।
ওয়াশিংটন ইরানের এই নতুন মাশুল আদায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের প্রাথমিক চুক্তি অনুযায়ী, বাণিজ্যিক জাহাজগুলো ৬০ দিন বিনামূল্যে এই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। বর্তমানে স্থায়ী সমাধানের জন্য দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।
বিশ্বের মোট অপরিশোধিত জ্বালানি তেল ও এলএনজির প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়, যার কারণে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারের জন্য এই জলপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইউ

international desk
© 2026 Daily Destiny. All rights reserved.






