সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ গেল ১৪ জনের

ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাস তানুরা শহরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৮ জুন) সকালে তেল উৎপাদন সংস্থা আরামকোর এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
সৌদি আরবের বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, হেলিকপ্টারে ১৪ আরোহী ছিলেন। তাদের সবাই প্রাণ হারিয়েছেন। যারমধ্যে সৌদির নাগরিকও আছেন।
কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো সেটি সেটির কারণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছেন সৌদির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “"নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছে জ্বালানি মন্ত্রণালয়। সেই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তারা যেন শহীদি মর্যাদা পান, আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি আমরা।"
সূত্র: আল আরাবিয়া
জেএএ

international desk
© 2026 Daily Destiny. All rights reserved.






