উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী/ঢাবিতে বসছে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজন

ছবি: সংগৃহীত
ঢাকা তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত হতে যাচ্ছে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী এক বিশেষ অনুষ্ঠান।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্যদেশের তরুণ, শিক্ষার্থী, গবেষক ও উদ্ভাবকদের মাঝে কার্যকর সংযোগ স্থাপন এবং উদ্যোক্তা ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
আইসিটি বিভাগ জানায়, একজন উদ্যোক্তার আইডিয়া পর্যায় থেকে শুরু করে বৈশ্বিক বাজারে প্রবেশের পুরো যাত্রাপথে প্রয়োজনীয় মেন্টরিং, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার বিষয়গুলো এই অনুষ্ঠানে তুলে ধরা হবে।
আয়োজনের প্রধান আকর্ষণ: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’অনুষ্ঠানের অন্যতম মাইলফলক হিসেবে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’। এটি উদ্যোক্তাদের জন্য একটি ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা, আবেদন প্রক্রিয়া, মেন্টরিং এবং বিনিয়োগের সুযোগসহ যাবতীয় সেবা একক জায়গা থেকে পাওয়ার সুযোগ পাবেন। অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন উদ্দীপনাবর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬-এ স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে সম্ভাবনাময় উদ্ভাবনী উদ্যোগের বিকাশে ৫০০ কোটি টাকার একটি বিশেষ ‘স্টার্টআপ ফান্ড’ গঠন করা হয়েছে, যা তরুণ ও নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক অগ্রগতির মূলধারায় যুক্ত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের বিস্তারিতআয়োজকরা জানিয়েছেন, উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হবে এবং সফল উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। এছাড়া, তরুণদের সাথে প্রধানমন্ত্রীর মুক্ত আলোচনা এবং নির্বাচিত স্টার্টআপদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হবে বলে জানা গেছে।
এই আয়োজন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং দেশের উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জেএস

Destiny Desk
© 2026 Daily Destiny. All rights reserved.








