ভারতের ট্যুরিস্ট ভিসা চালু ২৮ জুন

ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
দীর্ঘ প্রতীক্ষার পর আগামী রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য পুনরায় চালু হচ্ছে ভারতের পর্যটন বা ট্যুরিস্ট ভিসা।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনার ভারতীয় ভিসা সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, “আগামী ২৮ জুন থেকেই বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে।” আজ মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকা মিশনের দায়িত্ব শুরু করেন দীনেশ ত্রিবেদী। এর আগে গত ১২ জুন তিনি বাংলাদেশে আসেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল ভারত। তবে এই সময়ে সীমিত পরিসরে জরুরি চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু ছিল।
ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর এই সিদ্ধান্তের ফলে দুই দেশের সাধারণ মানুষের যোগাযোগ ও পর্যটন শিল্পে আবার গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।
ইউ

online desk
© 2026 Daily Destiny. All rights reserved.






