রংপুরে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ছবি: ডেসটিনি প্রতিনিধি
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উদ্যোগে ১৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পীরগঞ্জ উপজেলার বড় দরগাহ ইউনিয়ন পরিষদে এক গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯জুলাই) দুপুরে বড়দরগাহ ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফ উদ্দিন খান।
এ সময় আরও বক্তব্য রাখেন— সমিতির বোর্ড সভাপতি ওয়াহেদুল ইসলাম সাইদুর, এজিএম নাজমুল হাছান, পীরগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বখতিয়ার রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিদ্যুৎ দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এর অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা গেলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমবে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা সম্ভব হবে। দিনের বেলায় অপ্রয়োজনীয় বাতি ও যন্ত্রপাতি বন্ধ রাখা, এলইডি বাল্ব ব্যবহার করা এবং অবৈধ সংযোগ থেকে বিরত থাকার মাধ্যমে সবাইকে অন্তত ১৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানানো হয়।
এছাড়া সভায় জানানো হয়, সমিতির ১৩টি সাবজোনের অধীনে বর্তমানে প্রায় ১২ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, যা সমিতির কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই সমিতির ক্ষতি পোষাতে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধের জন্য গ্রাহকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়।
পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সমিতির কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেএস

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.










