তথ্যদাতাকে ৫ হাজার টাকা পুরস্কারমাদকের কবর রচনা করতে হবে: এমপি ড. মাসুদ

বাউফল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং ও অপপ্রচার বিরোধী আলোচনা সভা ছবি: ডেসটিনি প্রতিনিধি
"মাদক নিয়ন্ত্রণ নয়, মাদকের কবর রচনা করতে হবে," বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
মঙ্গলবার(২৮ জুলাই) সকালে বাউফল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং ও অপপ্রচার বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মাসুদ বলেন, শুধু আইন দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই মাদকমুক্ত বাউফল গড়তে হবে। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ৬০ দিনের মধ্যে মাদক নির্মূলে কাজ শুরু হয়েছে এবং এ বিষয়ে তিনি জাতীয় সংসদেও দাবি তুলেছেন।
মাদকবিরোধী অভিযানে জনগণকে সম্পৃক্ত করতে তিনি ঘোষণা দেন, "যে কেউ প্রমাণসহ মাদক কারবারির তথ্য দিলে তাকে নগদ ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতার নিরাপত্তার দায়িত্ব আমি নেব।"
সভায় সভাপতিত্ব করেন ইউএনও সালেহ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ওসি সিরাজুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম, বিএনপি নেতা আপেল মাহমুদ ফিরোজ ও বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত বাউফল গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইউ

উত্তম কুমার,বাউফল প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.









