বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার

ছবি: ডেসটিনি প্রতিনিধি
যশোরের শার্শা-বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ জুলাই) দুপুরে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল বিওপির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বড় আচড়া গ্রামের একটি আম বাগানে অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় মালিকবিহীন অবস্থায় এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১০ হাজার ২০০ টাকা। আটককৃত অস্ত্র-গুলি মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা তৎপরতার কারণেই এই অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। অপরাধ দমনে সীমান্তে বিজিবির এমন অভিযান সবসময় অব্যাহত থাকবে।
ইউ

মো: আনিছুর রহমান,বেনাপেল প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.










