দেখছে মহাকাল

ছবি: সংগৃহীত
দেখছে মহাকাল
জামান সৈয়দী
মেঘমুক্ত আকাশের উদারতায়
স্পর্শ করতে পারলে না জ্যোস্নার আলো
গোসল করতে পারলে না পূর্ণিমার উজ্জ্বলতায়।
তোমার মুখচ্ছবীতে অমা-বস্যা নামে বারংবার
অহমিকার ঢেউ তছরূপ করে আলোর বিচ্ছুরণ।
পেত্নির ডাস্টের মাখামাখিতে তুমি অনুজ্জ্বল অহর্নিশ
জোয়ারের মোহে ছুটে চলো ভাটার স্রোতেরটানে।
যতবার ভাবি হাসবে অথচ মলিনতাই তোমার নিয়তি
সহসাই ওলটপালট করে দাও প্রতিহিংসার তুফানে।
কখনো রৌদ্রের উজ্জ্বলতা- মুহুর্তে মেঘাচ্ছন্ন আকাশ
ঝড়ের তুফান তুলে লন্ডভন্ড করে দাও বুকের পাজর।
কখনো এই তুমি তৃষ্ণার্ত হৃদয়ে বুলাও প্রশান্তির পরশ
ছলনার ছলাকলায় উষ্ণতা ঢালো একফাঁলি রৌদ্র হয়ে।
চেনা তুমি, অচেনা আবার- জানাজানি হয় সবখানে
কবির পাজর ভাঙো খ্যাপাটে দৃষ্টিতে মেঘমেদুর এনে।
কৃষ্ণচুড়ার হাসি হাসো কমলার কোয়া দু’ঠোটজুড়ে
তোমার বহুরূপী রূপ দেখছি আমি, দেখছে মহাকাল।
জেএস

জামান সৈয়দী
© 2026 Daily Destiny. All rights reserved.







