ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গাড়িদহ নদীর আড়পাড়া চার খালের মাথায় মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে নদীতে ব্যবহৃত প্রায় দুই মণ ওজনের কয়েকটি অবৈধ চায়না দুয়ারী জাল এবং খালের মুখে মাছ আটকে রাখার বিভিন্ন অবৈধ সরঞ্জাম জব্দ ও অপসারণ করা হয়। পরে জব্দকৃত চায়না দুয়ারী জাল আগুন দিয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। এ সময় মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. শামীম পারভেজ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, বর্ষাকাল দেশীয় প্রজাতির মাছের প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময় নদী-নালা ও খালে মাছ ডিম ছাড়ে এবং সেই ডিম থেকেই হাজার হাজার নতুন মাছের জন্ম হয়। অবৈধ জাল ব্যবহারের ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হয় এবং মৎস্যসম্পদের ব্যাপক ক্ষতি হয়। তাই দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অবৈধ জাল ব্যবহার ও নিষিদ্ধ পদ্ধতিতে মাছ আহরণের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
ইউ