৩০০ জনকে চাকরির সুযোগ দিচ্ছে প্রশিকা: দ্রুত আবেদনের আহ্বান

ছবি: সংগৃহীত
দেশের স্বনামধন্য বেসরকারি সংস্থা ‘প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র’ বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সারা দেশে ‘শিক্ষানবিশ ক্রেডিট অফিসার’ পদে ৩০০ জন তরুণ-তরুণীকে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
পদের নাম ও সংখ্যা
সংস্থাটি ‘শিক্ষানবিশ ক্রেডিট অফিসার’ পদে মোট ৩০০ জনকে নিয়োগ দেবে। এছাড়া বাণিজ্য বিভাগে স্নাতক সম্পন্ন এবং কম্পিউটার চালনায় দক্ষ প্রার্থীদের ‘ক্যাশ অফিসার’ হিসেবে নিয়োগের সুযোগ রয়েছে।
যোগ্যতা ও দক্ষতা
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই ন্যূনতম স্নাতক বা সমমান পাস হতে হবে। তবে ফলাফল প্রত্যাশী (ফাইনাল পরীক্ষার ফল প্রকাশিত হয়নি এমন) শিক্ষার্থীরা আবেদনের যোগ্য নন।
অগ্রাধিকার: কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
শিক্ষানবিশকালীন বেতন: শিক্ষানবিশকালে মাসিক ১৮,০০০ টাকা বেতন পাবেন।
ভাতা: মাসিক যাতায়াত ভাতা ২,৮০০ টাকা এবং মোবাইল ভাতা ৬৫০ টাকা প্রদান করা হবে।
স্থায়ী হওয়ার পরবর্তী সুবিধা: চাকরি স্থায়ী হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও চিকিৎসাভাতার সুবিধা পাওয়া যাবে। এছাড়া বছরে দুটি পূর্ণ উৎসব ভাতা এবং পয়লা বৈশাখে ৫০ শতাংশ উৎসব ভাতা প্রদান করা হবে।
কর্মস্থল ও আবেদনের নিয়ম
নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশের যেকোনো শাখা অফিসে দায়িত্ব পালন করতে হবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পরিচালক, মানবসম্পদ বিভাগ, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিকা ভবন, আই/১-গ, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ এই ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর স্পষ্টভাবে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ৩১ জুলাই ২০২৬। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের আগেই আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
জেএস

ডেসটিনি ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।









