শার্শায় ৭৫ বোতল ভারতীয় মাদক উদ্ধার করেছে বিজিবি

ছবি; ডেসটিনি প্রতিনিধি
যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৯ জুলাই) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ রুদ্রপুর বিওপির একটি টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে ভারতীয় নেশাজাতীয় সিরাপের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইউ

মোঃ আনিছুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।







