গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশঝিনাইদহে ভেঙে ফেলা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদ

ছবি: ডেসটিনি প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
সোমবার (২৭) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে ভাস্কর্যটি প্রতিস্থাপন ও ভাঙার ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় ও জেলার প্রতিনিধিরা।
প্লাকার্ড-ফেস্টুন-লাল পতাকা-জাতীয় পতাকাসহকারে এদিন বিকেলে শহরের এইচএসএস সড়ক থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্য ও চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক কমরেড নেহাল আহমেদ সোহেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ডা. মুস্তাক হোসেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সভাপতিমণ্ডলীর সদস্য ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না,.. প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, যে কোন অজুহাতে ভাস্কর্য অপসারণ করা চলবে না এবং কোন ভাবে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিলীন হতে দেওয়া যাবে না। কমরেড স্বপন বাগচি বলেন, এই জাতীয় বীরের ভাস্কর্য প্রতিস্থাপন করতে হলে জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এর ভাতিজা হাফিজুর রহমান বলেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। উনি জীবন দিয়েছেন এদেশের মানুষের ভাগ্যেউন্নয়নের জন্যে। এর প্রতিবাদে জেলা প্রশাসকের সাথে বৈঠক করলে কোন সদুত্তর পাননি।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এর কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্নয়ক কমরেড কাজী বজলুর রশিদ ফিরোজ তীব্র নিন্দা জানিয়ে বলেন ৭১ এর পরাজিত ধর্মান্ধ গোষ্ঠী সারাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলতে অপতৎপরতা চালিয়েছে। তারা মবসন্ত্রাস করে মুজিব নগরে সব ভাস্কর্য ভেঙ্গে দিয়েছে। সারাদেশে পীর- ফকির, ওলি- আওলিয়াদের মাজারে হামলা চালিয়ে ভেঙ্গে দিয়েছে। কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দিয়ে সারাদেশে মব করেছে।
জনগণ থেকে প্রত্যাখ্যান হয়ে ৭১ এর পরাজিত শক্তি পরাজয়ের গ্লানি ভূলতে না পারার প্রতিশোধ নিতে সারাদেশে মৌলবাদ কায়েম করার চেষ্টা করে যাচ্ছে।
ইউ

মাকসুদুল হক, ঝিনাইদহ প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।









