পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া গোরস্থান প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল, সহ-সভাপতি মোহাম্মদ আরফিন, এস এম মিজানুর রহমান অহিদ, প্রফেসর ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার, এস এ মুসা, হাফেজ সাইফুল্লাহ মনসুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী জেলা সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, রাজশাহী মহানগর সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. ফারুক হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. ইফতেখার আলী বাবু, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান রিপন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুর কাদের স্বপন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ঘোষিত এই বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

উক্ত কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মসজিদ ও গোরস্থান কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জেএস