গফরগাঁওয়ে প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

ছবি: প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে উপজেলা পর্যায়ে ৫ দিনব্যাপী ‘গাইড-গাইডার বেসিক কোর্স’ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষিকাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে স্থানীয় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সেক্রেটারি শামছুন্নাহার বেগম, কোষাধ্যক্ষ মালেকা পারভীন এবং গফরগাঁও উপজেলা শাখার স্থানীয় কমিশনার, সভানেত্রী ও খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হাছিনা মমতাজ এবং কোষাধ্যক্ষ ও চারিপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ময়মনসিংহ জেলা কার্যালয়ের ট্রেইনার সালেহা বেগম।
উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ২৯ জন শিক্ষিকা এই পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা সফল প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
জেএস

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।







