চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৩ নম্বর ইসলামপুর ইউনিয়নের হযরত মাওলানা সাদেক শাহ (রহ.) মাজার শরিফ সংলগ্ন সড়কটি সাম্প্রতিক বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল স্রোতের কারণে সড়কের ব্রিজের দুই পাশ ভেঙে যাওয়ায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়ক দিয়ে প্রতিদিন হযরত মাওলানা সাদেক শাহ (রহ.) দাখিল মাদ্রাসার প্রায় ৫০০ শিক্ষার্থী যাতায়াত করে। এছাড়া আশপাশের অন্তত ২০০ পরিবারের একমাত্র চলাচলের পথ হওয়ায় সড়কটি ভেঙে যাওয়ায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

এ অবস্থায় এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জন্য ১৩ নম্বর ইসলামপুর ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের দাবি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করা হোক।

ইউ