১৭ বছর পর ইংল্যান্ড সফর টাইগারদেরলর্ডসে ঐতিহাসিক টেস্ট ম্যাচ

ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রকাশিত ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি অনুযায়ী, আগামী বছর ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। এই সফরে লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে একটিমাত্র টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ইসিবির পক্ষ থেকে এই সূচি প্রকাশ করা হয়।
ঐতিহাসিক টেস্ট ম্যাচ:
তারিখ: ২৮ মে – ১ জুন, ২০২৭
ভেন্যু: লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, লন্ডন, ইংল্যান্ড
সর্বশেষ ২০১০ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। এরপর এক যুগেরও বেশি সময় পার হলেও ইংলিশদের মাটিতে কোনো টেস্ট খেলার সুযোগ মেলেনি টাইগারদের। দীর্ঘ ১৭ বছর পর ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে এই টেস্ট ম্যাচ খেলার মাধ্যমে সেই আক্ষেপ ঘুচতে চলেছে।
বাংলাদেশ নারী দলের ইংল্যান্ড সফর:
পুরুষ দলের পাশাপাশি ২০২৭ সালে ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। ইংলিশ নারীদের বিপক্ষে তারা সীমিত ওভারের দুটি সিরিজ খেলবে:
টি-টোয়েন্টি সিরিজ:
৮ সেপ্টেম্বর: প্রথম টি-টোয়েন্টি, নর্থ্যাম্পটন
১০ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, টনটন
১২ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, উরচেস্টার
ওয়ানডে সিরিজ:
১৭ সেপ্টেম্বর: প্রথম ওয়ানডে, হোভ
২১ সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ানডে, ক্যান্টারবুরি
২৪ সেপ্টেম্বর: তৃতীয় ওয়ানডে, চেমসফোর্ড
সূচি প্রকাশের পর ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, "বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে একটি টেস্ট ম্যাচের জন্য এবং বাংলাদেশ নারী দলকে সাদা বলের সিরিজে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাটিতে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।"
জেএস

Sports Desk
© 2026 Daily Destiny. All rights reserved.











