বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে সৌদি ফুটবল ফেডারেশনের সভাপতির পদত্যাগ

ছবি: সংগৃহীত
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের দায় নিয়ে পদত্যাগ করেছেন ইয়াসের আল-মিসেহাল, যিনি সৌদি আরব ফুটবল ফেডারেশন (SAFF)-এর সভাপতি ছিলেন।
রোববার এক বিবৃতিতে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন। এতে তার প্রায় সাত বছরের নেতৃত্বের সমাপ্তি ঘটল।
বিবৃতিতে ইয়াসের আল-মিসেহাল বলেন, বিশ্বকাপে দলের ব্যর্থতার পূর্ণ দায়িত্ব তিনি গ্রহণ করছেন এবং পরবর্তী পর্বে যেতে না পারাটা প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে সৌদি আরব জাতীয় ফুটবল দল গ্রুপ পর্বেই বিদায় নেয়। তারা গ্রুপ ‘এইচ’-এ মাত্র দুই পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করে।
দলের এই ব্যর্থতার পেছনে কোচিং সংকটও বড় ভূমিকা রাখে বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিশ্বকাপ শুরুর মাত্র দুই মাস আগে কোচ হার্ভে রেনার্ড দায়িত্ব ছাড়ার ফলে দলটি প্রস্তুতিতে বড় ধাক্কা খায়।
তবে তার নেতৃত্বের সময় উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের স্বাগতিক অধিকার নিশ্চিত করা, যা তার মেয়াদের অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
ফেডারেশন সভাপতির পদত্যাগের মাধ্যমে সৌদি ফুটবলে নতুন পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এজেএ

স্পোর্টস ডেস্ক
© 2026 Daily Destiny. All rights reserved.





