জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

ছবি: সংগৃহীত
বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সোমবার (২৯ জুন) রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে ম্যাচটি শুরু হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে চলছে আলোচনা।
গোলপোস্টে দায়িত্ব পালন করবেন অ্যালিসন বেকার। গ্রুপ পর্বে মাত্র একটি গোল হজম করা এই গোলরক্ষক দারুণ ফর্মে রয়েছেন।
রক্ষণভাগে সেন্টার-ব্যাকে দেখা যেতে পারে অধিনায়ক মার্কিনিওস ও গ্যাব্রিয়েল মাগালায়েসকে। ফুলব্যাকে থাকতে পারেন দানিলো ও ডগলাস সান্তোস।
মাঝমাঠে জাপানের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থামাতে ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেসকে রাখা হতে পারে। তাদের সঙ্গে আক্রমণ গঠনে লুকাস পাকেতাও শুরুর একাদশে থাকতে পারেন।
আক্রমণভাগে চোটের কারণে রাফিনহা না থাকায় তরুণ উইঙ্গার রায়ান সুযোগ পেতে পারেন। ভিনিসিয়ুস জুনিয়র থাকবেন আক্রমণের মূল ভরসা হিসেবে। তার সঙ্গে স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে ম্যাথেউস কুনিয়াকে।
চোট থেকে ফিরে ধীরে ধীরে ফিটনেস ফিরে পাওয়া নেইমার জুনিয়রকে শুরু থেকে না নামিয়ে দ্বিতীয়ার্ধে ব্যবহার করার সম্ভাবনাই বেশি। একই সঙ্গে বদলি হিসেবে সুযোগ পেতে পারেন তরুণ এন্দ্রিক।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
অ্যালিসন বেকার; দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা; রায়ান, ম্যাথেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।
এজেএ

স্পোর্টস ডেস্ক
© 2026 Daily Destiny. All rights reserved.






