টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

ছাব: সংগৃহীত
দেশের বাজারে বিক্রি হওয়া বেশির ভাগ টুথপেস্টে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন হাইকোর্টে রিটটি দায়ের করেন।
রিটকারী আইনজীবী জানান, বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।
রিট আবেদনে দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।
এর আগে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) দেশের বাজারে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে। সংস্থাটির গবেষণায় ২৬টি নমুনায়, অর্থাৎ প্রায় ৭৬ দশমিক ৫ শতাংশে, মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হওয়ার তথ্য উঠে আসে।
উল্লেখ্য, গবেষণাটির ফলাফল প্রকাশের পর বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করা হলো।
সূত্র: বাসস

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.










