প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ আগামীকাল, জানাল মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার (১২ জুলাই) প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার (১১ জুলাই) মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আবদুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলসংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
দুপুর ১২টায় শুরু হতে যাওয়া ওই সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপর শিক্ষার্থীরা নির্ধারিত উপায়ে নিজ নিজ ফলাফল দেখতে পারবেন।
সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকবেন। এ সময় তারা ফলাফল প্রকাশের বিভিন্ন দিক নিয়ে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানাবেন।
ইউ

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.









