১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, টানা বৃষ্টি আরও ৫ দিন

ছবি: সংগৃহীত
সক্রিয় মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশজুড়ে অব্যাহত রয়েছে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
টানা এই বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জেলায় ইতিমধ্যে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে; প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল এবং ঘটেছে পাহাড়ধসের ঘটনাও।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (১১ জুলাই) রাত ১টার মধ্যে দেশের ১৯টি জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি।
ঝুঁকির মধ্যে থাকা জেলাগুলো হলো: রংপুর বিভাগ: রংপুর ও দিনাজপুর।
রাজশাহী বিভাগ: রাজশাহী, পাবনা ও বগুড়া। ঢাকা বিভাগ: ঢাকা ও টাঙ্গাইল। ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ।
ঢাকা ও আশপাশ: ফরিদপুর। খুলনা ও বরিশাল বিভাগ: কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল ও পটুয়াখালী। চট্টগ্রাম ও সিলেট বিভাগ: নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।
ঝোড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আষাঢ়ের এই বৃষ্টি সহজে কমছে না। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী আরও পাঁচ দিন দেশজুড়ে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আগামী মঙ্গলবার পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে বুধবার ও বৃহস্পতিবার থেকে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
ইউ

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.









