আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সারাদেশে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সৃষ্টিকে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন আয়োজনের মাধ্যমে জেলা-উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ সফলভাবে পালন করা অত্যন্ত জরুরি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে। এর মেয়াদ চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত।

ইউ