চট্টগ্রাম বন্দর চ্যানেলে সংঘর্ষ: পাথরবোঝাই লাইটার জাহাজ ডুবি, ১২ নাবিক উদ্ধার

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এমভি বে হারবার-২ নামে পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
সোমবার (২৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী নদীর মোহনায় বঙ্গোপসাগরের ২ এবং ৩ নম্বর বয়ার মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই লাইটার জাহাজটিতে থাকা ১২ জন নাবিক নিখোঁজ হয়েছিলেন। পরবর্তীকালে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৮ জন নাবিককে জীবিত উদ্ধার করে।
বাকি ৪ জন নাবিক সমুদ্রের স্রোতে ভেসে পারকি সমুদ্র সৈকত এলাকায় পৌঁছে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাদেরকেও উদ্ধার করা সম্ভব হয়।
কোস্ট গার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১২ জন নাবিককেই জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।
জেএস

Chittagong Correspondent
© 2026 Daily Destiny. All rights reserved.






