দেশের প্রযুক্তি বাজারে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। নতুন স্মার্টফোন সিরিজ বাজারে আগমনকে কেন্দ্র করে দেশের সাধারণ ক্রেতা এবং প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আলোড়ন তৈরি হয়েছে। কোম্পানিটির লক্ষ্য দেশের ক্রমবর্ধমান প্রিমিয়াম স্মার্টফোন ও স্মার্ট ডিভাইসের বাজারে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করা।
জানা গেছে, চীনা এই প্রযুক্তি প্রতিষ্ঠান বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ফের চালু করেছে।অফিশিয়াল ওয়ারেন্টি ও আসল যন্ত্রাংশের সুবিধাসহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, ট্যাবলেট, অডিও পণ্য ও ওয়্যারেবল ডিভাইসের বড় পোর্টফোলিও বাজারে নিয়ে এসেছে তারা। কোম্পানিটির কর্মকর্তারা জানান, হুয়াওয়ে এবং তার স্থানীয় অংশীদার ইতিমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমোদনসহ সব ধরনের নিয়মকানুন-সংক্রান্ত বাধ্যবাধকতা সম্পন্ন করে বাজারে এসছে। হুয়াওয়ে একসময় দেশের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ছিল। তবে ২০১৯ সালে মার্কিন সরকার কোম্পানিটিকে তাদের ‘এনটিটি লিস্ট’-এ অন্তর্ভুক্ত করার পর হুয়াওয়ের অফিশিয়াল স্মার্টফোন ব্যবসায় বড় ধাক্কা লাগে। এর ফলে মার্কিন প্রযুক্তিতে কোম্পানিটির প্রবেশাধিকার সীমিত হয়ে পড়ে। কোম্পানির কর্মকর্তারা জানান, বাংলাদেশের ক্রমবর্ধমান প্রিমিয়াম ও মাঝারি বাজেটের (মিড-রেঞ্জ) স্মার্টফোন বাজার ধরা। এখানকার গ্রাহকেরা এখন দিন দিন উন্নত ক্যামেরা প্রযুক্তি, প্রোডাক্টিভিটি ফিচার ও এআই-চালিত কার্য ক্ষমতার দিকে ঝুঁকছেন, সেই বিষয়টি মাথায়ে রেখেই কাজ করছেন তারা।
বাজারঘুরে দেখা গেছে, রাজধানীর অন্যতম ব্যস্ত শপিংমল বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কের হুয়াওয়ে শোরুমগুলোতে প্রতিদিনই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। নতুন ডিভাইসগুলো ছুঁয়ে দেখার জন্য তরুণদের দীর্ঘ লাইনে অপেক্ষায় থাকে। বিশেষ করে, যারা স্মার্টফোনে উন্নতমানের ক্যামেরা, শক্তিশালী প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ খোঁজেন, তাদের কাছে হুয়াওয়ের এই নতুন মডেলগুলো এক নতুন আশার আলো সঞ্চার করেছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে শুরু করে করর্পোরেট কর্মকর্তাসহ সব শ্রেণী ও পেশাজীবী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, তাদের প্রত্যেকের চোখেমুখেই ছিল প্রিয় ব্র্যান্ডের ফোন বাংলাদেশে অফিশিয়ালি ফিরে পাওয়ার এক পরম তৃপ্তি ও আনন্দ। প্রযুক্তির এই আধুনিক যুগে হুয়াওয়ে সবসময়ই তাদের উদ্ভাবনী ফিচার এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির জন্য বিশ্বজুড়ে সমাদৃত, আর সেই ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারে তাদের এই নতুন সংযোজন স্মার্টফোন প্রেমীদের মাঝে নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে।
শো-রুমে আসা গ্রাহকদের সাথে কথা বলে জানা গেছে, হুয়াওয়ের ফোনের ক্যামেরার কার্যক্ষমতা এবং বিশেষ করে লো-লাইট বা রাতের বেলা ছবি তোলার অসাধারণ প্রযুক্তি তাদের সবসময়ই আকৃষ্ট করে, যা এবারও নতুন মডেলে আরও উন্নত আকারে নিয়ে আসা হয়েছে। নতুন এই ফোনগুলোর ডিজাইন এবং পেছনের গ্লাস ফিনিশ এক নজরেই যেকোনো ক্রেতার মন কেড়ে নেওয়ার মতো আকর্ষণীয়, যা ফোনগুলোকে বাজারে থাকা অন্যান্য সমসাময়িক ব্র্যান্ডের চেয়ে অনেক বেশি প্রিমিয়াম ও অভিজাত লুক এনে দিয়েছে।
অনেক পেশাদার মোবাইল ফটোগ্রাফার ও কনটেন্ট ক্রিয়েটররা হুয়াওয়ের ফোনের উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন। তাদের একজন এম আর জান্নাত খান স্বপন বলেন, ‘হুয়াওয়ের লেন্স ও কালার টিউনিং এত নিখুঁত হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার জন্য আলাদা কোনো এডিটিং সফটওয়্যারের প্রয়োজন পড়ে না, যা তাদের দৈনন্দিন কাজকে অনেক বেশি সহজ ও গতিশীল করে তোলে।’
করপোরেট চাকুরিজীবীদের মতে, হুয়াওয়ের সুপার-চার্জিং প্রযুক্তি এবং শক্তিশালী ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম কর্মব্যস্ত জীবনে এক দারুণ স্বস্তি এনে দেয়, কারণ মাত্র কয়েক মিনিটের চার্জেই সারাদিনের জরুরি কাজগুলো অনায়াসে সেরে নেওয়া সম্ভব হয়। বাজারে অন্যান্য ব্র্যান্ডের আধিপত্যের মাঝে হুয়াওয়ের এই নতুন ফোনের ‘শক্তিশালী’ প্রবেশ ক্রেতাদের সামনে যেমন নতুন বিকল্প তৈরি করেছে, তেমনি দেশের স্মার্টফোন বাজারে একটি সুস্থ ও ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করেছে। যা ক্রেতাদের ইতিবাচক পরিবেশ তৈরিতে সহায়ক হবে।
শুধু ক্যামেরাই নয়, হুয়াওয়ের নতুন এই ফোনগুলোতে ব্যবহৃত উন্নতমানের ডিসপ্লে প্যানেল এবং উচ্চ রিফ্রেশ রেট গেমারদের জন্য এক অনন্য অভিজ্ঞতা দিয়েছে। এর ফলে দেশের উদীয়মান ই-স্পোর্টস ও মোবাইল গেমিং কমিউনিটির মাঝেও এই ফোনগুলো নিয়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। নতুন ফোন কেনার পাশাপাশি গ্রাহকদের জন্য আকর্ষণীয় প্রি-বুকিং অফার, সহজ কিস্তি বা ইএমআই সুবিধা এবং বিনামূল্যে হুয়াওয়ের প্রিমিয়াম স্মার্টওয়াচ বা ইয়ারবাডস উপহার দেওয়ার ঘোষণা শোরুমগুলোতে ক্রেতাদের ভিড় আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
গুগলের বিকল্পে হুয়াওয়ের নিজস্ব ইকোসিস্টেম:
টেক-এক্সপার্টদের মতে, হুয়াওয়ের সবচেয়ে বড় যুদ্ধ ছিল গুগলের জিএমএস না থাকা। তবে বিশেষজ্ঞরা এখন স্বীকার করছেন যে, হুয়াওয়ে তাদের নিজস্ব এইচএমএস এবং অ্যাপগ্যালারিকে এতটাই শক্তিশালী করেছে যে, সাধারণ ব্যবহারকারীদের এখন আর গুগলের অভাব খুব একটা টের পেতে হয় না। বেশিরভাগ প্রয়োজনীয় বৈশ্বিক ও দেশীয় অ্যাপ এখন হুয়াওয়ের নিজস্ব স্টোরেই অফিশিয়ালি পাওয়া যাচ্ছে।
ডিজাইন ও বিল্ড কোয়ালিটিতে ভিন্নতা:
মোবাইল রিভিউয়ারদের মতে, বাজারে যখন বেশিরভাগ ব্র্যান্ডের ফোনের ডিজাইন একই রকম বা একঘেয়ে হয়ে যাচ্ছে, তখন হুয়াওয়ে ডিজাইনে নতুনত্ব আনছে। তাদের প্রিমিয়াম ফ্ল্যাগশিপগুলোর ব্যাক প্যানেলের টেক্সচার, ক্যামেরা মডিউলের আর্কিটেকচার এবং ফোল্ডেবল (ভাঁজ করা) ফোনের হিঞ্জ বা কবজির স্থায়িত্বের প্রশংসা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, হুয়াওয়ের ডিভাইস হাতে নিলে একটি সত্যিকারের ‘লাক্সারি’ বা প্রিমিয়াম ফিল পাওয়া যায়।
সফটওয়্যার বিশেষজ্ঞদের মতে, হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হারমোনি ওএস’ অত্যন্ত অপ্টিমাইজড। এটি অ্যান্ডয়েডের চেয়েও কম ব্যাটারি খরচ করে ডিভাইসকে দীর্ঘ সময় ধরে মসৃণ বা ল্যাগ-ফ্রি রাখতে পারে। এছাড়া হুয়াওয়ের ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টওয়াচের সাথে এই ওএসের মাল্টি-ডিভাইস কানেক্টিভিটি বা ইকোসিস্টেম এককথায় চমৎকার।
বাজার বিশ্লেষকদের মতে, হুয়াওয়ে বাংলাদেশ গ্রাহকদের মনস্তত্ত্ব ও চাহিদাকে সঠিকভাবে মূল্যায়ন করে তাদের বিক্রয়োত্তর সেবা আরও শক্তিশালী করেছে, যার ফলে ক্রেতারা কোনো দ্বিধা ছাড়াই নতুন এই ডিভাইসগুলো কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।
হুয়াওয়ে যা বলছে:
হুয়াওয়ে বাংলাদেশ ডিভাইস বিজনেসের মার্কেটিং ম্যানেজার ফারুক রহমান দৈনিক ডেসটিনিকে বলেন, ‘বাংলাদেশে হুয়াওয়ের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন শুধু একটি ব্র্যান্ডের ফিরে আসা নয়, বরং প্রিমিয়াম স্মার্ট ডিভাইস বাজারে প্রতিযোগিতা, উদ্ভাবন এবং গ্রাহকদের জন্য আরও উন্নত প্রযুক্তির নতুন সম্ভাবনার সূচনা। আমরা ইতোমধ্যেই দেখছি, ক্যামেরা প্রযুক্তি, ডিজাইন, দীর্ঘস্থায়ী ব্যাটারি, স্মার্ট ইকোসিস্টেম এবং বিক্রয়োত্তর সেবার প্রতি গ্রাহকদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আমাদের লক্ষ্য শুধু একটি ডিভাইস বিক্রি করা নয়, বরং এমন একটি নির্ভরযোগ্য স্মার্ট ইকোসিস্টেম গড়ে তোলা, যা বাংলাদেশের ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ, স্মার্ট ও সংযুক্ত করবে।’
পরিশেষে বলা যায়, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে হুয়াওয়ের এই রাজকীয় প্রত্যাবর্তন এবং গ্রাহকদের এই বিপুল সাড়া ও বাঁধভাঙা উচ্ছ্বাস এটাই প্রমাণ করে যে, গুণগত মান এবং আধুনিক প্রযুক্তির সঠিক সমন্বয় থাকলে যেকোনো ব্র্যান্ডই ক্রেতাদের হৃদয়ে চিরস্থায়ী আসন ধরে রাখতে পারে এবং হুয়াওয়ে আগামী দিনগুলোতেও বাংলাদেশের স্মার্টফোন বাজারে তাদের এই সফলতার ধারা বজায় রাখবে।
বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি একদম ভিন্নধর্মী ও প্রিমিয়াম ডিজাইন, বাজারের সেরা ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ চানÍতবে হুয়াওয়ের ডিভাইসগুলো বর্তমান বাজারের অন্যতম সেরা বিকল্প। তবে যারা পুরোপুরি গুগলের ড্রাইভ বা জিমেইল অ্যাপের ওপর শতভাগ নির্ভরশীল, তাদের ক্ষেত্রে হুয়াওয়ের থার্ড-পার্টি সলিউশন ব্যবহার করার বিষয়টি একটু মাথায় রাখতে হবে।
জেএএ