ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে আগামী ৩ জুলাই তেহরান সফরে যাচ্ছেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

কূটনৈতিক একটি সূত্র ইউএনবিকে জানিয়েছে, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের এ সফর অনুষ্ঠিত হবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পাঠানো আমন্ত্রণপত্রে ইরানের স্পিকার লিখেছেন, “এই ঐতিহাসিক ও মহিমান্বিত আয়োজনে আপনাকে আতিথেয়তা দেওয়ার সুযোগ পেতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।”

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা আগামী ৪ জুলাই তেহরানে অনুষ্ঠিত হবে। এরপর ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশের স্পিকারের এই সফর দুই দেশের পারস্পরিক কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এজেএ