শাপলা চত্বর হত্যাকাণ্ডশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

ছবি: সংগৃহীত
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও শহিদুল হকসহ মোট ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে প্রসিকিউটর জহিরুল আমিন ও মার্জিনা রায়হান এই অভিযোগপত্র জমা দেন।
আজই ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই মামলার শুনানির দিন ধার্য রয়েছে।
এই মামলায় অভিযুক্ত ৪১ জনের মধ্যে বর্তমানে বিভিন্ন অভিযোগে ৯ জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন, ডা. দীপু মনি (সাবেক মন্ত্রী), শামসুল হক টুকু (সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী) ,মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, একেএম শহিদুল হক (পুলিশের সাবেক আইজিপি), মোল্যা নজরুল ইসলাম (পুলিশের সাবেক ডিআইজি), শাহরিয়ার কবির (উপদেষ্টা মণ্ডলীর সভাপতি, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি), আবদুল জলিল মণ্ডল (সাবেক ডিআইজি), ফারজানা রুপা (সাংবাদিক), মোজাম্মেল বাবু (সাংবাদিক)।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে:
ঢাকা: ৩২ জন
নারায়ণগঞ্জ: ২০ জন
চট্টগ্রাম: ৫ জন
কুমিল্লা: ১ জন
জেএস

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.










