হরমুজ প্রণালিতে জাহাজে হামলাকে কেন্দ্র করে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের হরমোজগান ও মাহশাহরের উপকূলীয় অঞ্চলের সামরিক ঘাঁটি এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইরান এটিকে যুদ্ধবিরতি ও 'ইসলামাবাদ চুক্তি'র লঙ্ঘন বলে দাবি করেছে।

যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যের দুটি দেশে অবস্থিত ৮৫টি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানের এই পাল্টা হামলায় মূলত বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটিসহ গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোকে নিশানা করা হয়েছে।

ইরানের শীর্ষ সামরিক কমান্ড 'খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর' জানিয়েছে, হরমুজ প্রণালির নৌপথে ওয়াশিংটনের কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না এবং এই বাণিজ্যিক পথের নিরাপত্তা শুধুমাত্র ইরানের নির্ধারিত নিয়মেই পরিচালিত হবে।

তারা আরও উল্লেখ করেছে যে, যুক্তরাষ্ট্রের এই হামলা গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করে।

ইউ