ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের অনুরোধে মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় ইরান-যুক্তরাষ্ট্রের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান একটি বৈঠকের অনুরোধ করেছে। আগামীকাল দোহায় সেই বৈঠক অনুষ্ঠিত হবে।’
তবে বৈঠকে কারা অংশ নেবেন বা আলোচনার এজেন্ডা কী হবে—সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ধারণা করা হয়েছিল, আগামী কয়েক দিনের মধ্যে দোহায় দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে। তবে ইরানের পক্ষ থেকে সে সময় জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ সপ্তাহে কোনো বৈঠকের পরিকল্পনা তাদের নেই।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, কাতারের সঙ্গে মধ্যস্থতামূলক আলোচনা চলমান থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বা নির্ধারিত কোনো বৈঠকের বিষয়টি এখনো নিশ্চিত নয়।
সব মিলিয়ে দোহায় সম্ভাব্য এই বৈঠক ঘিরে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা থাকায় অনিশ্চয়তা রয়ে গেছে।
এজেএ

স্পোর্টস ডেস্ক
© 2026 Daily Destiny. All rights reserved.






