ট্রাম্পকে ‘লুজার’ বলে আক্রমণ করলেন জো বাইডেন

ছবি: সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে ‘লুজার’ (ব্যর্থ ব্যক্তি) বলে তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি ট্রাম্পের বিরুদ্ধে অহমিকা প্রদর্শন ও দুর্নীতির অভিযোগও তুলেছেন।
মার্কিন ডেমোক্রেটিক পার্টির একটি গালা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জো বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর গুরুত্ব খাটো করেছেন এবং বিভিন্ন সিদ্ধান্তে দম্ভের পরিচয় দিয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, ট্রাম্প হোয়াইট হাউসের ইস্ট উইং পরিবর্তন, কেনেডি সেন্টারে নিজের নাম যুক্ত করা এবং অন্যান্য রাষ্ট্রীয় স্থাপনায় ব্যক্তিগত প্রভাব খাটানোর মতো সিদ্ধান্ত নিয়েছেন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে “ভাবা যায়, কী এক লুজার!”
বক্তব্যটি মূলত আসন্ন মার্কিন নির্বাচনী রাজনীতিকে কেন্দ্র করে ডেমোক্রেটিক পার্টির প্রচারণামূলক সমাবেশে দেওয়া হয় বলে জানা গেছে।
জেএএ

international desk
© 2026 Daily Destiny. All rights reserved.





