চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী ৯ জুলাই প্রকাশ করা হবে।

বুধবার (১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বছর সব মিলিয়ে ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে ৮০ শতাংশ বৃত্তি এবং বাকি ২০ শতাংশ বৃত্তি দেওয়া হবে বেসরকারি বিদ্যালয় বা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের।

পরীক্ষার সময়সূচিসাধারণ জেলাসমূহ: গত ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত দেশের অধিকাংশ জেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পার্বত্য জেলাসমূহ: বিশেষ সময়সূচি অনুযায়ী রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হয়।

ফল প্রকাশের পর অভিভাবক ও শিক্ষার্থীরা খুব সহজেই ঘরে বসে ফলাফল সংগ্রহ করতে পারবেন। অনলাইন- অফিশিয়াল মাধ্যম ‘আইপিইএমআইএস’(IPEMIS)পোর্টাল থেকে ফল দেখা যাবে।

মোবাইল- নির্দিষ্ট নিয়মে এসএমএস (SMS)-এর মাধ্যমেও ফলাফল জানা যাবে।

বৃত্তির ক্যাটাগরি ও আর্থিক সুবিধা নির্বাচিত শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরবর্তী ৩ বছর এই আর্থিক সুবিধা পাবেন।

বৃত্তি দেওয়া হবে দুটি গ্রেডে: বৃত্তির ধরনশিক্ষার্থী সংখ্যামাসিক ভাতাএককালীন (বছরে)ট্যালেন্টপুল৩৩,০০০ জন৩০০ থেকে ৩৫০ টাকা২২৫ টাকাসাধারণ গ্রেড৪৯,৫০০ জন২২৫ থেকে ২৫০ টাকা২২৫ টাকা

ইউ