বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম আরও এক দফা কমিয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ৩২৩ টাকা পর্যন্ত কমানো হয়েছে, যা ৯ জুলাই সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

আজকের নির্ধারিত নতুন মূল্যতালিকা নিচে দেওয়া হলো-

স্বর্ণের নতুন দাম (প্রতি ভরি / ১১.৬৬৪ গ্রাম)

২২ ক্যারেট: ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা (গতকাল পর্যন্ত ছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা)। ২১ ক্যারেট: ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা,,১৮ ক্যারেট: ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা,সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা

রুপার নতুন দাম (প্রতি ভরি)

২২ ক্যারেট: ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেট: ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট: ৩ হাজার ৭৯১ টাকা

সনাতন পদ্ধতি: ২ লাখ ৮৫৮ টাকা

চলতি বছরের রেকর্ড: এই নিয়ে ২০২৬ সালে দেশের বাজারে সর্বমোট ৮৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো (৪৩ বার বৃদ্ধি, ৪৪ বার হ্রাস এবং ১ বার ভ্যাট সমন্বয়)। পাশাপাশি রুপার দাম এ বছর মোট ৫৪ বার সমন্বয় করা হয়েছে।

ইউ