সুনির্দিষ্ট প্রস্তাব পেলে বাইসাইকেলের কর কমানো হবে: অর্থমন্ত্রী
Destiny Reporter|Economy
২৯ জুন ২০২৬, ৬:১১ PM

ছবি: সংগৃহীত
সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গেলে বাইসাইকেলের ওপর আরোপিত কর কমানোর বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাইসাইকেলের ওপর কর কমানোর প্রস্তাব দিয়েছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ও সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গেলে সরকার তা পর্যালোচনা করবে।
তিনি আরও বলেন, বাজেট আলোচনায় বিভিন্ন সংসদ সদস্যের দেওয়া গঠনমূলক পরামর্শ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
এর আগে সংসদে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে বাইসাইকেলের ওপর কর কমানোর বিষয়টি উত্থাপন করা হয়।
এজেএ

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.






