চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ আটক ১

ছবি: ডেসটিনি প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ আজমতপুর হুদমা গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে রসুল মিয়ার নিজ বাড়ি থেকে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমা গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে রসুল মিয়া (৪২)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় নবাবগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে এবং তার নেতৃত্বে এসআই (নিঃ) হরেন্দ্রনাথ দেবদাসসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রসুল মিয়ার বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে রসুল মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ইউ











