টানা বর্ষণে ঝালকাঠির কাঠালিয়ায় বসতঘর বিধ্বস্ত

ছবি: ডেসটিনি প্রতিনিধি
টানা এক সপ্তাহের বর্ষণে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক দিনমজুরের একমাত্র বসতঘর ভেঙ্গে পড়েছে। উপজেলার বড় কাঠালিয়া গ্রামে মো. শাহিন হাওলাদারের বসতঘর বিধ্বস্তের এ ঘটনা ঘটেছে।
গত কয়েক দিনের টানা বর্ষণে জরাজীর্ণ ঘরটি রাতে হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে। এসময় শাহিন হাওলাদার, তাঁর স্ত্রী এবং তিন সন্তান ঘরের ভেতরে ঘুমাচ্ছিল। তার শব্দে পেয়ে দ্রুত বাহিরে বের হলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বর্তমানে পরিবারটি বসতঘর হারিয়ে চরম দুর্যোগ আর দুশ্চিন্তয় পড়েছেন। স্ত্রী-সন্তানদের নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন তারা। অর্থাভাবে নতুন ঘর নির্মাণ করা দুঃসাধ্য হয়ে পড়েছে দারিদ্র্য পরিবারের পক্ষে। ক্ষতিগ্রস্থ পরিবারের খবর পেয়ে নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন।
নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন জানান, এর আগেও দারিদ্র্য পরিবারটিকে ঘর মেরামতের জন্য দুই বান্ডিল টিন,৬ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। তবে বসতঘর পুরো বিধ্বস্ত হওয়ায় স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে নতুন ঘর নির্মাণের ব্যবস্থা করা হবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
ইউ

এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.








