চট্টগ্রামের রাউজানে নালায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ মোস্তাকিম ছবি: ডেসটিনি প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে টানা বর্ষণের জেরে সৃষ্ট নালার তীব্র স্রোতে ভেসে গিয়ে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মোহাম্মদ মোস্তাকিম, সে স্থানীয় ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ পারভেজ হোসেনের ছেলে।
বুধবার(৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মোস্তাকিম তার দাদা আনোয়ার হোসেনের পেছনে পেছনে একটি দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। পথে অসাবধানতাবশত সে সড়কের পাশে থাকা পানি চলাচলের নালায় পড়ে যায়। গত চার দিনের অবিরাম বৃষ্টির কারণে নালায় তখন প্রচণ্ড স্রোত ছিল, যার ফলে মুহূর্তেই সে ভেসে যায়।
কিছুদূর ভেসে যাওয়ার পর স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশাচালক শিশুটিকে নালায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন। পরবর্তীতে ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আকতারের গাড়িতে করে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানকার বেসরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশু মোস্তাকিমকে মৃত ঘোষণা করেন। ইউপি চেয়ারম্যান ইয়াছমিন আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
ইউ

চট্টগ্রাম ব্যুরো
© 2026 Daily Destiny. All rights reserved.










