ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: ডেসটিনি প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর পশ্চিমপাড়া এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— সদর উপজেলার বাসিন্দা মো. রাজিব মণ্ডল (৩৫), মো. ইমরান হোসেন ইমন (২৫) এবং মুনিয়া উম্মেজান অপি (২৪)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিকাপুর পশ্চিমপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর তাদের গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এ একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে ডিবি পুলিশের 'জিরো টলারেন্স' অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইউ

মাকসুদুল হক, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.






