অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

ছবি: ডেসটিনি প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরের যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার(১ জুলাই) সন্ধ্যায় অত্র অভিযান পরিচালিত করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
গ্রেফতারকৃত বালু ব্যবসায়ীরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ফতেপুর গ্রামের আকতার হোসেনের ছেলে বাবু মিয়া (৩৫) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার মধুঘাট গ্রামের আলাউদ্দিন চৌকিদারের ছেলে শাহজামাল (৩০)।
অফিস সূত্রে জানা যায়, উপজেলার ঢেকুরিয়া ইকোপার্ক এলাকায় যমুনা নদীতে ওই দুই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় উল্লেখিত স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যাক্তিদের ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইউ

শ্যামল হালদার, সিরাজগঞ্জ প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.






