বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১ জুলাই) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে চিকিৎসা বা ব্যক্তিগত সফর শেষে ঢাকায় ফেরেন প্রবীণ এই রাজনীতিবিদ। এরপর গতকাল মঙ্গলবার শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সকালে সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস তাকে দেখতে হাসপাতালে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এদিকে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নজরুল ইসলাম খানের শারীরিক সুস্থতার স্বার্থে এই মুহূর্তে হাসপাতালে অতিরিক্ত ভিড় না করাই শ্রেয়।
শুভাকাঙ্ক্ষীদের আপাতত হাসপাতালে ভিড় না করার জন্য পরিবারের পক্ষ থেকেও বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ইউ