যেকোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছে চীন।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে চীন। তিনি আরও বলেন, “বাংলাদেশের কাছে এই বার্তাটি অত্যন্ত স্পষ্টভাবে পৌঁছে দেওয়া হয়েছে যে, যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে চীন বাংলাদেশের পাশে আছে”। তার মতে, গত ৫০ বছর ধরে এটাই চীনের পররাষ্ট্রনীতি।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ব্যাখ্যা করেন যে, এটি কেবল বাংলাদেশের জন্য নয়, বরং এটি চীনের নিজস্ব বৈদেশিক নীতি। তিনি অভিযোগ করেন, চীন নিজেও এমন পরিস্থিতির শিকার হয় এবং অনেক বিদেশি অপশক্তি চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে। এমনকি এখনো কিছু মহল থেকে চীন এ ধরনের অপচেষ্টার সম্মুখীন হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, তা আমরা পুরোপুরি বুঝতে পারি”।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর পরবর্তী প্রেক্ষাপটে আয়োজিত এই সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত চীনের এই অবস্থানের ওপর জোরারোপ করেন।
জেএস