সিরাজগঞ্জ উল্লাপাড়ার পাঁচলিয়া আমডাঙ্গা বড়হর আঞ্চলিক সড়কের সরকারি রাস্তার শতাধিক গাছ জনগণ কেটে নিয়ে নিলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।
বুধবার (৮ জুলাই) উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া আমডাঙ্গা বড়হরের আঞ্চলিক সড়কের শতাধিক গাছ কেটে নিচ্ছে জনগণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অত্র রাস্তার গাছ জমির মালিকরা বিভিন্ন দামে বেপারীর কাছে বিক্রি করে দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আমডাঙ্গা উত্তর পাড়া গ্রামের আল আমিন, রমজান আলী, কোমেলা খাতুন, ধীরেন দাস বলেন, গাছ নাম্বারিং করার জন্য যারা এসেছিল তারা বলে গেছে, রাস্তার কাজ হবে, যার জমি ও বাড়ির সামনে গাছ তারা কেটে নেন, গাছ কাটতে মাইকিংও করা হয়েছে বলে তারা জানান।
বেপারী আশরাফ আলী, আকবর জানান,জমির মালিকদের কাছ থেকে আমরা গাছ কিনেছি। উল্লাপাড়া ভূতগাছা ভায়া বড়হর থেকে পাঁচলিয়া পর্যন্ত দীর্ঘ ১০ কিঃ মিটার রাস্তার ৩ ফুট প্রসস্ত করণের জন্য ঠিকাদারের মাধ্যমে কাজ চলমান।
অনুমতিহীন ভাবে সরকারি রাস্তার শতাধিক গাছ কাটলেও প্রশাসন কিছুই জানেন না। খবর পেয়ে হাটিকুমরুল ইউনিয়ন সহকারী( ভূমি) সফল সরকার অত্র এলাকার সরেজমিনে পরিদর্শনে গিয়ে গাছ কাটার সত্যতা পান। বড়হর ইউনিয়ন সহকারী( ভূমি) মঈন উদ্দিন বলেন, সরকারি রাস্তার গাছ কাটার বিষয়ে আমি অবগত নই।
উল্লাপাড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ শহীদুল্লাহ্ বলেন,গাছ কাটার বিষয়ে জানা নাই। উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা মুঠোফোনে জানান, এ সম্পর্কে জানি না,বিষয়টা আমি দেখছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম মুঠোফোনে বলেন,অত্র রাস্তা সম্প্রসারণের জন্য সরকারি ভাবে কোন জমি অধিগ্রহণ করা হয়নি,রাস্তার প্রশস্ত কোথায়ও ৭ ফুট আবার কোথায় ৮ ফুট, ফলে গাছ কাটতে জায়গার মালিকদের নিষেধ করিনি, যেহেতু ব্যাক্তি মালিকানা জায়গার উপর দিয়ে রাস্তা প্রশস্ত করা হচ্ছে।
উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া আমডাঙ্গা বড়হরের আঞ্চলিক সড়কের শতাধিক গাছ কেটে নিচ্ছে জনগণ
ইউ