হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৩ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬২৩ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৪১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে এবং হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি ও প্রয়োজনীয় জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে।
এজেএ

অনলাইন ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






