লেবাননে গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে নিহতের সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়েছে। শুক্রবার (৩ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, এখন পর্যন্ত মোট ৪ হাজার ৩০১ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ১২ হাজার ১৯৯ জনে দাঁড়িয়েছে।

দেশটির নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে, যেখানে গোলাগুলি ও ড্রোন তৎপরতার খবর পাওয়া গেছে। এর পাশাপাশি, শুক্রবার ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নিরাপত্তা অঞ্চলে হামলার জবাবে বিনতে জবেইল জেলায় হিজবুল্লাহর প্রায় ১০টি অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি কাঠামোগত চুক্তি সই হয়েছিল। তবে শান্তি প্রতিষ্ঠার জন্য ওই চুক্তি সই হলেও বাস্তবে দুই পক্ষের মধ্যে উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি।

জেএস