রাজশাহীর কেশরহাট বণিক সমিতির সভাপতি শরিফুল, সাধারণ সম্পাদক বাচ্চু নির্বাচিত

ছবি: প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেড নির্বাচন-২০২৬-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ‘চেয়ার’ প্রতীক নিয়ে মো. শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ‘আনারস’ প্রতীক নিয়ে মোহাম্মদ আলী বাচ্চু বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫টি পদে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোট ১ হাজার ৫৫৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৬৮ জন ব্যবসায়ী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল থেকেই ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নির্বাচনে বিভিন্ন পদে বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন:
সহ-সভাপতি: মো. এনামুল হক (মোটরসাইকেল প্রতীক)
সহ-সাধারণ সম্পাদক: মো. ইমরান আলী (মই প্রতীক)
কোষাধ্যক্ষ: মো. মাহাবুব আলম (মাছ প্রতীক)
দপ্তর সম্পাদক: মো. মামুন-অর রশিদ (গোলাপ ফুল প্রতীক)
প্রচার সম্পাদক: মো. সাজ্জাদ হোসেন মুন (রিকশা প্রতীক)
ধর্ম বিষয়ক সম্পাদক: মো. রবিউল ইসলাম (বই প্রতীক)
ক্রীড়া বিষয়ক সম্পাদক: মো. রাফিউল ইসলাম তুহিন (ব্যাট প্রতীক)
সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মো. আব্দুল্লাহ (টিউবওয়েল প্রতীক)
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মো. সুজন সরকার (ময়ূর প্রতীক), মো. মুকলেচ (বোতল প্রতীক), মো. আজিজুল হক (দোয়াত কলম প্রতীক), মো. খন্দকার হাফিজুর রহমান (মোবাইল প্রতীক) এবং মো. রাশেদুজ্জামান রনি (ঈগল প্রতীক)।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে ব্যবসায়ীরা জানান, কেশরহাট বাজারের নিরাপত্তা রক্ষা, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের সার্বিক উন্নয়নে এই নবনির্বাচিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে—এটাই তাদের প্রধান প্রত্যাশা।
জেএস

মোঃ আলাউদ্দীন মন্ডল, রাজশাহী জেলা প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






