খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মাছ বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে। একই সঙ্গে বাজার থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা পিরানহা মাছ জব্দ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিনের নেতৃত্বে উপজেলা মাছ বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বাজারের কয়েকটি মাছের দোকানে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি জনস্বার্থে বিক্রির জন্য রাখা সব নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।

এ সময় পানছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পানছড়ি থানা পুলিশের একটি দলও অভিযানে অংশ নেয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং দেশীয় জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ মাছের উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত নজরদারি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে প্রশাসন।

ইউ