দশমিনায় ককটেল বিস্ফোরণ-ভাঙ্গচুরের মামলায় আ.লীগের ৫ নেতা কারাগারে

ছবি: ডেসটিনি প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নে ২০২২ সালের বিএনপির কাউন্সিল চলাকালে ককটেল বিস্ফোরণ, মঞ্চ ভাঙ্গচুর, মালামাল লুটপাট ও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালত।
বুধবার (৮ জুলাই)পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় পটুয়াখালী দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নে ২০২২ সালের বিএনপির কাউন্সিল চলাকালে ককটেল বিস্ফোরণ, মঞ্চ ভাঙ্গচুর, মালামাল লুটপাট ও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালত।
নেতারা হলেন, দশমিনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূট্টো, সাংগঠনিক সম্পাদক কাজী আজাদ, বেতাগী-সানকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলম এবং দশমিনা উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি রমিজ মোল্লা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বেতাগী-সানকিপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালে ককটেল বিস্ফোরণ, মঞ্চ ভাঙ্গচুর, মালামাল লুটপাট এবং বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বেতাগী-সানকিপুর ইউনিয়ন বিএনপির কর্মী সবুজ
ঢালি বাদী হয়ে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি ৪৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০ থেকে ৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে দশমিনা থানায় মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে তারা উচ্চ আদালত থেকে দুই মাসের আগাম জামিন লাভ করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, উক্ত মামলার পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের আদেশের কপি গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ইউ

মোঃ আবু বক্কার সিদ্দিক,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










