চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে পাহাড় ধ্বসে যান চলাচল বন্ধ

ছবি: ডেসটিনি প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন এর মতিপাড়া ৪ নং ওয়ার্ডের চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে পাহাড় ধ্বসে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানান ঐ ওয়ার্ডের ইউপি সদস্য পাইসুইখই মারমা।
বৃহস্পতিবার( ৯ জুলাই) সকাল ৬ টা হতে ২নং রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নং ওয়ার্ডের চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে পাহাড় ধ্বসে সাময়িকভাবে যান চলাচল বন্ধ
তিনি আরোও জানান, অতিবৃষ্টির ফলে রাতের যেকোনো সময় এই পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে।
এদিকে সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলে বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ বলেন, চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কের মতি পাড়ায় পাহাড় ধ্বসে যান চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু কিছু হালকা যান বাহন বিকল্প পথ হিসাবে ডংনালা সড়ক ব্যবহার করে যাতায়াত করছেন।
ইউ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










