ফেনীর যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে সোনাগাজী উপজেলার কুঠিরহাট জিসি–তাকিয়া বাজার সড়কের প্রশস্তকরণ প্রকল্প। প্রায় ৪ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ৭৩৩ টাকা ব্যয়ে নির্মিত সড়কটির উদ্বোধন করেছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
রোববার ( ২৬ জুলাই) ১২টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা একটি অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির প্রধান ভিত্তি। একটি আধুনিক ও টেকসই সড়ক শুধু মানুষের যাতায়াত সহজ করে না, বরং কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিনিয়োগের সুযোগও সম্প্রসারিত করে। তিনি বলেন, দেশের প্রতিটি অঞ্চলে যুগোপযোগী যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে জনগণের জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, কুঠিরহাট জিসি–তাকিয়া বাজার সড়কটি স্থানীয় মানুষের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ চলাচলের পথ। সড়কটি প্রশস্ত হওয়ায় যানবাহন চলাচল আরও নিরাপদ হবে, সময় সাশ্রয় হবে এবং পণ্য পরিবহন সহজতর হবে। এর ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি কৃষকদের উৎপাদিত পণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে, যা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করে বলেন, নবনির্মিত এ সড়ক ফেনীর যোগাযোগ নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে কুঠিরহাট, তাকিয়া বাজার এবং আশপাশের এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইউ