ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২

নিজস্ব প্রতিবেদন
দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে জ্বরে আক্রান্ত হয়ে ৫৭২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৯০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে প্রায় ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৪ জনে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত এক দিনে ৪১৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ পর্যন্ত মোট ৯৮ হাজার ২৮২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
তুলনামূলক তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, আর প্রাণ হারান ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন ১ হাজার ৭ জন।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.








