ফাইনালের মঞ্চে নখদন্তহীন আর্জেন্টিনা৯০ মিনিটে শটহীন থাকার লজ্জার রেকর্ড

ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালের মঞ্চ। একদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে অপ্রতিরোধ্য স্পেন। ফুটবল বিশ্বের চোখ যখন উত্তেজনায় টানটান, তখন মাঠে দেখা গেল এক অবিশ্বাস্য চিত্র। স্পেনের আক্রমণের তোপের মুখে পড়ে পুরো ৯০ মিনিট গোলমুখে একটিও শট রাখতে পারল না আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে ফাইনাল ম্যাচে এমন ‘শটহীন’ নজির গড়ার মতো লজ্জার রেকর্ড আগে কখনও কোনো দল করেনি।
আর্জেন্টিনার রক্ষাকর্তা মার্টিনেজ ম্যাচজুড়ে স্পেনের ১০টি নিশ্চিত গোল ঠেকিয়ে একক লড়াই চালিয়ে গেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এটি একটি নতুন রেকর্ড। একাই স্পেনের একের পর এক আক্রমণ রুখে দিয়ে তিনি আর্জেন্টিনাকে শিরোপার লড়াইয়ে বাঁচিয়ে রেখেছিলেন ঠিকই, কিন্তু মাঠের অপর প্রান্তে থাকা আক্রমণভাগের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধে যেখানে আর্জেন্টিনা একটি শটও নিতে পারেনি, সেখানে দ্বিতীয়ার্ধেও একই চিত্রের পুনরাবৃত্তি ঘটে।
পরিসংখ্যানের আয়নায় একপাক্ষিক লড়াই ম্যাচের পুরো ৯০ মিনিটে স্পেনের দাপট ছিল আকাশচুম্বী। ৬৪ শতাংশ বল নিজেদের দখলে রেখে স্পেন ফাইনাল থার্ডে ঢুকেছে ৩৫ বার, বিপরীতে আর্জেন্টিনা পেরেছে মাত্র ১৮ বার। আর্জেন্টিনা যেখানে লক্ষ্যভেদী শটে পুরোপুরি ব্যর্থ, সেখানে স্পেন তাদের ১০টি শট লক্ষ্যে রেখেছে। আর্জেন্টিনার ১৫৫টি নিখুঁত পাসের বিপরীতে স্পেন খেলেছে ৩১৩টি নিখুঁত পাস।
রেকর্ডের পাতায় হতাশা পরিসংখ্যান বলছে, ১৯৬৬ সালে রেকর্ড নথিভুক্ত করা শুরু হওয়ার পর থেকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথম কোনো দল হিসেবে ৭০ মিনিট পর্যন্ত কোনো শট লক্ষ্যে রাখতে পারেনি আর্জেন্টিনা। শুধু ৭০ মিনিট নয়, পুরো ৯০ মিনিটেই তাদের এই খরা অব্যাহত ছিল। এমনকি দ্বিতীয়ার্থেও স্কালোনির শিষ্যরা বল দখলে রেখেছিল মাত্র ৩২ শতাংশ। সবশেষে ইনজুরি টাইমে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা, যা তাদের পরিস্থিতিকে আরও নাজুক করে তোলে।
অতিরিক্ত সময়েও ব্যাকফুটে স্পেনের গোলকিপার উনাই সিমন পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনার ছোটখাটো আক্রমণগুলো দক্ষতার সাথে ক্লিয়ার সুইপ করে নষ্ট করে দিয়েছেন। ৯০ মিনিট শেষে গোলশূন্য স্কোরলাইন আর্জেন্টিনার জন্য স্বস্তির হলেও, মাঠের পারফরম্যান্সে তারা ছিল সম্পূর্ণ ব্যাকফুটে। একটি বিশ্বচ্যাম্পিয়ন দলের কাছ থেকে ফাইনালের মঞ্চে এমন 'শটহীন' ফুটবল বিশ্ব ফুটবল ইতিহাসেই এক অনন্য নজির হয়ে থাকবে।
জেএস

Sports Desk
© 2026 Daily Destiny. All rights reserved.












