মতবিনিময় সভায় আমন্ত্রণ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠকে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আজ (সোমবার) সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে বসবেন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা সাড়ে ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈঠকে কোন কোন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন কিংবা আলোচনার মূল বিষয়বস্তু কী হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলের বাইরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত নিবন্ধিত ও অনিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এই মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। তবে বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হতে পারে।
ইউ

ডেসটিনি প্রতিবেদক
© 2026 Daily Destiny. All rights reserved.












